আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমরা হজ ও উমরাহ পরপর করতে থাকো। কারণ, এই দু’টি দারিদ্র্য ও গুনাহ দূর করে, যেমন কামারের হাপর লোহা, সোনা ও রূপার ময়লা দূর করে। আর কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়।"
উৎস: জামে‘ আত-তিরমিযী ৮১০।
মান: হাসান সহীহ — ইমাম তিরমিযীর বর্ণনা অনুযায়ী।।
