ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ একজন আনসারী নারীকে বলেছিলেন:
“রমযান মাস এলে তুমি উমরাহ করো। কারণ, রমযানে উমরাহ করা হজের সমতুল্য।”
উৎস: সহীহ আল-বুখারী ১৭৮২।
গুরুত্বপূর্ণ: এখানে “হজের সমতুল্য” বলতে সওয়াবের দিক থেকে সমতুল্ল বোঝানো হয়েছে। রমযানের উমরাহ ফরজ হজের পরিবর্তে আদায় হয়ে যায়—এমন নয়।
